মুন্সীগঞ্জে হঠাৎ জ্বরে দুজনের মৃত্যু, করোনায় আক্রান্তের গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ২৭ জানুয়ারি ২০২০ সোমবার
মুন্সীগঞ্জে হঠাৎ জ্বরে দুজনের মৃত্যু, করোনায় আক্রান্তের গুঞ্জন
মুন্সীগঞ্জের লৌহজংয়ের যশলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) রোববার রাত ২টার দিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়। এক ঘণ্টার ব্যবধানেই মারা যায় সে। এর আগে রোববার সকাল ৮টার দিকে একইভাবে মারা যান ওই শিশুর চাচা মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪)।
শামীমার ভাই রকি আহমেদ বলেন, ‘আমার বোন রোববার সকালে শরীরে জ্বর অনুভব করছিলেন। কিছুক্ষণের ভেতর জ্বর কিছুটা বাড়ে। একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে চাকা চাকা রক্তের দাগ দেখা দেয়। এর মাত্র ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান তিনি।’
তিনি জানান, এরপর রাতে মীর সোহেলের ছেলে আব্দুর রহমানের শরীরেও জ্বর জ্বর ভাব দেখা যায়। একইভাবে ঘণ্টাখানেকের মধ্যেই মারা যায় সে। তার শরীরেও রক্তের জমাটের দাগ দেখা যায়। পরিবারের সদস্যদের ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জানানো হয়েছে।
এ বিষয় লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, ‘ওই বাড়িতে সিভিল সার্জন অফিস ও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে। এছাড়া ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবগত করা হয়েছে।’
শামীমা ও রহমানের মৃত্যু করোনাভাইরাসে হয়েছে- এমন আলোচনা প্রশ্নে তিনি বলেন, ‘তাদের করোনাভাইরাসের কারণে মৃত্যু হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ মুহূর্তে তাদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তদন্ত রিপোর্ট দেখার পর বলা যাবে।’
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











