মুরগির দামকে ছুঁতে চলেছে ডিম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। ডিমও এখন চড়া দামের পণ্য। সপ্তাহের ব্যবধানে ডিমের হালি হাফ-সেঞ্চুরি পার করেছে। দেশে এর আগে কখনও এত দামে মানুষকে ডিম কিনতে হয়নি বলে জানিয়েছেন খামারি ও ব্যবসায়ীরা। ডিমের এক ডজনের দাম ছুঁতে চলেছে মুরগির দামকে।
কয়েকটি বাজারে দেখা গেছে, বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। আর মুরগির কেজি বিক্রি করছি ১৯০ টাকা করে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, খামার থেকেই বেশি দামে ডিম কিনতে হচ্ছে। সেই সঙ্গে পরিবহন ব্যয়ও বেড়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। সামনে দাম কমার সম্ভাবনাও নেই। ডিমের দাম যে এত বাড়বে, তা আমাদেরও ধারণা ছিল না।
খুচরা ডিম ব্যবসায়ীরা প্রতি ডজন ডিম বিক্রি করছেন ১৫০ টাকা থেকে ১৬০ টাকা করে। ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে ডিম কিনতে হয়েছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডজন প্রতি ডিমের দাম ১০ টাকার বেশি বেড়েছে। খামার থেকে যে দামে পেয়েছি তার থেকে অল্প কিছু লাভ করেই ডিম বিক্রি করছি।
ডিমের দাম বাড়তির দিকে থাকলেও কিছুটা ভালো খবর রয়েছে মুরগির বাজারে। গরিবের ‘গরুর মাংস’ ব্রয়লারের দাম কমেছে ১০ টাকা করে। চট্টগ্রামের বাজারে প্রতি কেজি ব্রয়লারের দাম ১৯০ টাকা।
ব্যবসায়ীরা বলেন, দুই দিন আগেও ব্রয়লার বিক্রি করেছি ২০০ টাকা কেজিতে। আজকে বিক্রি করছি ১৯০ টাকা করে। এর বেশি দাম কমার সম্ভাবনা নেই। তবে মুরগির দাম বাড়িয়েছে খামার মালিকরা।
ক্রেতারা বলছেন, বাজারে এক ডজন ডিমের দাম ১৫০ টাকা। কিন্তু পাড়ার দোকানে ১৭০ টাকা করে নিচ্ছে। অনেক ক্রেতারা বলছেন, দাম না কমা পর্যন্ত ডিম না কেনার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে মুরগির দামও বাড়তি। আমাদের মতো মধ্যবিত্তদের বাঁচা কঠিন হয়ে গেছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








