মৃত্যুপুরী স্পেন, একদিনে মারা গেছে ৯৫০ জন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৪ এএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
স্পেনে কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। সরকারের ব্যাপক বিধি-নিষেধেও লাভের লাভ তেমন চোখে পড়ছে না। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৯৫০ জন। খবর বিজনেসট ইনসাইডার ইউকের।
প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে আর আর কোনো দেশে করোনায় আক্রান্ত হয়ে এত বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৭ মার্চ ইতালিতে একদিনে রেকর্ড ৯২৯ জন মারা গিয়েছিলেন। আজ সেই সংখ্যাও ছাড়িয়ে গেল স্পেনে।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর করোনার ভয়াবহ প্রকোপের মুখোমুখি হয়েছে স্পেন। বুধবার দেশটিতে ৭ হাজার ৭১৯ জন করোনায় আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বৃদ্ধি পেয়েছে; নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১০২ জন। এ নিয়ে ইউরোপের এই দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২৩৮ জনে।
করোনার প্রাদুর্ভাব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে স্পেনের সরকারের পক্ষ থেকে যে আশার বাণী শোনানো হয়েছিলো বৃহস্পতিবারের মৃত্যুর সংখ্যা যেন তাতে জল ঢেলে দিয়েছে। একদিন আগেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যালভাদর ইলা বলেছিলেন, পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং আমরা করোনার একটি ধীরগতির দিকে এগিয়ে যাচ্ছি।
এর আগে গত ১৪ মার্চ জরুরি অবস্থা জারির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাবার ও ওষুধের দোকানপাট ছাড়া অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে স্পেন। দেশটির শ্রম মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতির কারণে শুধু মার্চেই দেশটিতে তিন লাখের বেশি মানুষ বেকার হয়ে পড়েছেন।
-জেডসি
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২








