মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম : নাইজেরিয়ার উদ্ধার পাওয়া নারীরা
আপডেট: ০৩:৩৪ পিএম, ৪ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ‘প্রতিদিনই নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম। আমাদের দিনে একবার খেতে দেওয়া হতো। আমার সামনেই আমার স্বামী-সন্তানকে খুন করে জঙ্গিরা। আমাদের এক ইঞ্চিও নড়তে দিত না।‘ এমন কঠিন বর্ণানা দিয়েছেন পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে উদ্ধার পাওয়া নারীরা।
সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সামবিসা বনভূমিতে জঙ্গি সংগঠনটির কবল থেকে সাতশ’র বেশি নারী ও কিশোরীকে উদ্ধার করে দেশটির সেনাবাহিনী। সামবিসা বনভূমি বোকো হারামের শক্ত ঘাঁটি বলে পরিচিত। উদ্ধারের পর এরই মধ্যে দুই শতাধিক নারীকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ। তারা প্রত্যেকেই নিজ নিজ অভিজ্ঞতার কথা জানান আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে।
এক নারী বলেন, নাইজেরীয় সেনাবাহিনী আসার কথা জানামাত্র আমাদের তাদের সঙ্গে পালাতে বলা হল। কিন্তু তা না করায় আমাদের বেশ কয়েকজনকে পাথর ছুঁড়ে হত্যা করে তারা।
আসাবে উমারু নামে উদ্ধার পাওয়া অপর এক নারী বলেন, অপহরণের সময় আমার সামনেই আমার স্বামী-সন্তানকে খুন করে জঙ্গিরা। অপর এক নারী জানিয়েছেন, অপরহরণের পর সামবিসা জঙ্গলে নিয়ে বেশ কয়েকজনকে জোরপূর্বক বিয়েও করে বোকো হারাম সদস্যরা।
এক নারী জানান, জঙ্গলে থাকার সময় তাদের কাউকেই দৃষ্টির আড়াল হতে দিতো না জঙ্গিরা। তারা আমাদের এক ইঞ্চিও নড়তে দিত না। বেঁধে রাখা হতো সবাইকে। সেসিলিয়া আবেল নামে এক নারী বলেন, আমাদের দিনে একবার খেতে দেওয়া হতো। তাও সেটা দুপুর বেলা। মাটিতে শুকানো ভুট্টা ছিল আমাদের একমাত্র খাবার। ২৪ বছর বয়সী উমারু বলেন, প্রতিদিনই আমাদের মধ্যে কাউকে না কাউকে মরতে দেখতাম এবং নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতাম।
০৪.০৫.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











