মৃত্যুর ৭দিন পর পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২১ জুন ২০২৫ শনিবার
পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর এক সপ্তাহ পর পাকিস্তানের করাচির নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে করাচি পুলিশ। আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, করাচির গুলশান-এ-ইকবাল আবাসন থেকে আয়েশা খানের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে একাই থাকতেন পাকিস্তানের এই প্রবীণ অভিনেত্রী।
এতে আরও উল্লেখ করা হয়, মৃত্যুর ৭ দিন পার হলে পুরো ফ্ল্যাটে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। ওই ফ্ল্যাটের আশপাশের মানুষ অভিনেত্রীকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেলে শেষে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে অভিনেত্রীর ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ পায়। এরপর দরজা ভেঙে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এদিকে এ ঘটনায় ইতোমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির বিনোদন জগতে।
১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন।
আখরি রক, টিপু সুলতান: দ্য টাইগার লর্ড, ডালিজ, ক্র্যাকস, বোল মেরি ফিশ, এক অউর আসমানের মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন








