মৃত্যু ও ধ্বংসস্তুপের মাঝেই ফিলিস্তিনি নারী চিত্রশিল্পীর লড়াই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
গাজায় ইসরাইলি আগ্রাসন চলছে এক বছরেরও বেশি সময় ধরে। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলজুড়ে আকস্মিক রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ধাক্কা কাটিয়ে পাল্টা-প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরাইল।
হামাসবিরোধী অভিযানের নামে গাজায় চলছে নির্বিচার বোমা বর্ষণ। নিহত হয়েছে ৪৫ হাজারের কাছাকাছি মানুষ, আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। সেইসঙ্গে গাজার ওপর অবরোধ জারি করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন। বিদ্যুৎ, পানি, খাবার ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় সরবরাহ বন্ধ। চরম সংকটের মুখে পড়ে সাধারণ গাজাবাসী। গাজায় এসব ঘটনার সবচেয়ে ভুক্তভোগী নারী ও শিশুরা।
নির্বিচার মৃত্যু ও ধ্বংসস্তুপের মাঝেও, চিত্রকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরেছেন মায়সা ইউসেফ নামের এক ফিলিস্তিনি নারী চিত্রশিল্পী।
শনিবার (৭ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সা ইউসেফ, যিনি এখনও গাজায় ইসরাইলের যুদ্ধের মধ্যে শিশুদের জন্য আর্ট সেশন করেন। মধ্য গাজার দেইর এল-বালাহতে ইসরাইলি বাহিনীর দ্বারা ধ্বংসপ্রাপ্ত বাড়িকে তিনি তার স্টুডিও বানিয়েছেন।
ছবিতে দেখা যায়, ফিলিস্তিনি শিশুরা গাজা উপত্যকায় ধ্বংসাবশেষে তার তার আর্ট স্টুডিওতে মায়সা ইউসেফ আর্ট সেশনের শিশুদের সময় দিচ্ছেন।
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন বিবেকবান সব মানুষের মনকেই নাড়া দিয়েছে। ধ্বংসলীলার মাঝেও চিত্রশিল্পী মায়সা ইউসুফ তার লড়াই চালিয়ে যাচ্ছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকাজুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরাইল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
জাতিসংঘের তথ্য মতে, ইসরাইলের হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



