মৃদু শৈত্য প্রবাহ থাকবে আরও দুই-একদিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুই-একদিন মৃদু শৈত্য প্রবাহ থাকবে। আজ (১৭ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ড. মো. আবদুল মান্নান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা এবং মৌলভীবাজারে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলোতে আরও এক থেকে দুইদিন মৃদু শৈত্য প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়ার তথ্য জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদী অববাহিকা এবং উত্তরাঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বড় কোনো পূর্বাভাস আপাতত নেই।’
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলে, ‘ব্যক্তিগতভাবে বললে আগামী ২০ ও ২১ জানুয়ারি সারাদেশে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমরা বিষয়টি এখনও পূর্বাভাসে বলিনি। বৃষ্টির সময় তাপমাত্রা হালকা বাড়বে। বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। বৃষ্টি পরবর্তী সময়ে আরও একটি শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে।’
অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে। এ শৈত্য প্রবাহ রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করবে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি