ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২২:০৮:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

মেক্সিকোতে বাস খাদে পড়ে নারীসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৫ এএম, ১ মে ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী।

সোমবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার রাতে দেশটির নায়ারিত প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসটি প্রাদেশিক রাজধানী টেপিক ও পর্যটন গন্তব্য পুয়ের্তো ভাল্লার্তার সাথে সংযোগকারী একটি মহাসড়কে চলার সময় ৪৯ নিচে পড়ে যায়। আর এরপরই হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ১৮ জনের ১১ জনই নারী। এ ছাড়া দুর্ঘটনায় আহত অন্তত ১১ জন শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নায়ারিতের প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতাহতদের উদ্ধারে আমরা তাৎক্ষণিকভাবে ফেডারেল এবং প্রাদেশিক পর্যায়ের বিভিন্ন কর্তৃপক্ষের সাথে সমন্বিতভাবে কাজ করেছি।