ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৩:৪৩:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মেক্সিকোতে ভূমিকম্প: কোপায় ২২ শিশুর মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৭ শনিবার

মেক্সিকোতে ভূমিকম্পে কোয়াপা এলাকায় ধসে পড়া একটি স্কুলে উদ্ধার অভিযান চালিয়ে নিহত ২২ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শিশু ও মহিলাসহ মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩০০ জন।

চতুর্থ দিনের মত উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী ও নৌসেনা। বহু মানুষ এখনও নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনের পরে অন্তত এগারোটি আফটারশক অনুভূত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা তা খতিয়ে দেখছে প্রশাসন। মেক্সিকোয় এমন বিপর্যয়ের সময় পাশে থাকার আশ্বাস দিয়েছে গোটা বিশ্ব।

ভূমিকম্পের জেরে বিপর্যস্ত রাজধানী শহর-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে পুয়েবলা ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। কম্পনের জের পৌঁছয় মেক্সিকো সিটি ও মোরেলসেও। চলতি মাসের গোড়ার দিকেও ভূমিকম্পে অন্তত একশো জনের মৃত্যু হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের ধাক্কা।

গত মঙ্গলবার বেলা ১টার পরপর ভূমিকম্পে সব কিছু কাঁপতে শুরু করলে মানুষ আতঙ্কে রাস্তার বেরিয়ে আসে। এসময় বিদ্যালয়গুলো খোলা ছিল, ফলে ধসে পড়া স্কুল ভবনে অনেক শিশুর মৃত্যু হয়েছে। কোয়াপা এলাকায় ধসে পড়া স্কুলে উদ্ধার অভিযান চালিয়ে নিহত ২২ শিশুসহ মোট ২৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপে আটকে থাকা আরও প্রায় ৩০ শিশুর মধ্য থেকে জীবিত উদ্ধার করা গেছে ১১টি শিশুকে।

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেক্সিকো সিটি, মেক্সিকো স্টেট, পুয়েবলা ও মোরেলস শহর। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেক্সিকো সিটির সাতাশটি বহুতল ভেঙে পড়েছে। ধূলিসাৎ বহু দোকানপাট। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু মানুষ। দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ। উদ্ধারকারী দলের পাশাপাশি সাধারণ মানুষও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।


শহরে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। ৫০-৬০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোরেলস। তিনটি এলাকাতেই মৃত্যু কার্যত দাপিয়ে বেড়িয়েছে। ধসে পড়ে স্কুল। স্কুল চলাকালীন মাথায় ছাদ ভেঙে নিহত হয় বহু পড়ুয়া। মাটিতে মিশে যায় একাধিক বহুতল। শিশু, মহিলা-সহ বহু মানুষ আটকে পড়েন ধ্বংসস্তূপে।


মেক্সিকো সিটি ও সংলগ্ন শহরগুলির বহু ঘরবাড়ি কার্যত গুঁড়িয়ে গিয়েছে। মোরেলেসে ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। পুয়েবলা রাজ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

ভয়াবহ এ দুর্যোগের শিকার হওয়া মানুষদের জন্য দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।

১৯৮৫ সালে ১৯ সেপ্টেম্বরই ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হয়েছিল মেক্সিকো ৷ সেই বিপর্যয়ে প্রাণ হারিয়েছিলেন হাজারের বেশি মানুষ।