ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৪৯:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

মেক্সিকোতে হেলিকপ্টার বিধ্বস্তে গভর্নর মার্থা ও তার স্বামী  নিহত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

মেক্সিকোর পুয়েবলা রাজ্যের গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো ও তার স্বামী সিনেটর ও সাবেক গভর্নর রাফায়েল মোরেনো সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট এই তথ্য জানান। খবর এএফপি’র।


 প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘আমি সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি ও তার স্ত্রী পুয়েবলার গভর্নর মার্থা এরিকা অ্যালোনসো’র মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’


স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও আরেক ব্যক্তিও নিহত হয়েছেন।

স্থানীয় সংবিধান অনুযায়ী, রাজ্যের বিধান সভাকে এখন অন্তর্বর্তীকালীন একজন গভর্নরকে নিয়োগ দিয়ে তিন থেকে পাঁচ মাসের মধ্যে অবশ্যই নির্বাচনের আহ্বান করতে হবে।