মেগানকে নিয়ে বর্ণবাদী কার্টুন ছেপে সমালোচিত শার্লি হেবদো
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৪ মার্চ ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
জোর সমালোচনার মুখে পড়েছে ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদো। অভিযোগ উঠেছে বর্ণবাদ ছড়ানোর।
সাময়িকীটির নতুন সংস্করণের প্রচ্ছদে দেখা যাচ্ছে, মেগান মার্কেলের ঘাড় হাঁটু দিয়ে চেপে ধরেছেন রানি এলিজাবেথ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পুলিশের নিপীড়নে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের সঙ্গে তুলনা টানা হয়েছে মেগানের। ছবিতে এ রাজবধূর গায়ের রংও কালো।
প্রচ্ছদটি ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, কার্টুনটি ‘বর্ণবাদী’ ও ‘অরুচিকর’।
ঘাড় চেপে ধরার ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে ‘কেন বাকিংহাম ছেড়েছিলেন মেগান’। আর মাটিতে শুয়ে থাকা ডাচেস অব সাসেক্স বলছেন, ’কারণ আমি আর নিঃশ্বাস নিতে পারছিলাম না’।
গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরের পুলিশ ডেরেক চৌভান হাঁটু দিয়ে ফ্লয়েডের ঘাড় চেপে ধরেন। প্রায় নয় মিনিট তিনি এভাবে পড়ে ছিলেন। শ্বেতাঙ্গ পুলিশকে বারবার বলছিলেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না।
এ অবস্থায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর সারা বিশ্বে চাঙা হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন। শুক্রবার এ ঘটনায় নিহতের পরিবারকে ২৭ মিলিয়ন ডলার দিতে সমঝোতায় পৌঁছে শহর কর্তৃপক্ষ।
এ দিকে মেগান মার্কেলের মা কৃষ্ণাঙ্গ ও বাবা শ্বেতাঙ্গ। ২০১৮ সালে প্রিন্স হ্যারিকে বিয়ে করে তিনি ব্রিটিশ রাজপ্রাসাদে ওঠেন। কিন্তু বছর দুই-একের মাথায় তারা প্রাসাদ ছাড়েন। রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে থাকছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
গত সপ্তাহে অপেরাহ উইনফ্রে’কে দেওয়া মেগানের সাক্ষাৎকার নিয়ে এখনো আলোচনার ঝড় চলছে। তখনই এলো শার্লি হেবদোর ‘আপত্তিকর’ প্রচ্ছদ।
মেগান জানান, তার ছেলে আর্চির জন্মের আগে গায়ের রং কেমন হবে, তা নিয়ে বিরূপ মন্তব্যের শিকার হন রাজপ্রাসাদে। একপর্যায়ে তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।
বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে চলতি সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। আরও বলছে, তারা পারিবারিকভাবে বিষয়টি মিটমাট করবে।
এর মাঝে শনিবার প্রকাশ হলো শার্লি হেবদোর প্রচ্ছদ। এরপরই সমালোচনার ঝড় ওঠে।
শার্লি হেবদো নিয়ে বিতর্ক রয়েছে বরাবরই। বিশেষ করে ইসলাম ধর্মের নবী মোহাম্মদ (সা.)-কে নিয়ে তাদের কার্টুন বারবারই অসহিষ্ণুতা ও বিদ্বেষের বার্তা দিয়েছে।
-জেডসি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




