মেঘনায় ট্রলারডুবি: নারী আনসার সদস্যের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩১ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারী আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন দুইজন।
সোমবার সকালে উপজেলার চরহোগলা এলাকা সংলগ্ন মেঘনা নদীর পূর্ব পাড় থেকে রিতা আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা ফেরার পথে উপজেলার চরকিশোরগঞ্জ-চরহোগলা এলাকার মেঘনা নদীতে ডুবে যায় ওই ট্রলারটি।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য, এক মাদ্রাসা শিক্ষক ও ১০ জন আনসার সদস্যসহ প্রায় ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, প্রিজাইডিং অফিসারসহ দুজন এখনও নিখোঁজ থাকায় তাদের উদ্ধারে কাজ চলছে। রিতা আক্তার নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
-জেডসি
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু




