মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, রক্ষা পেলেন সহস্রাধিক যাত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মেঘনায় দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হলেও প্রাণে বেঁচে গেছেন সহস্রাধিক যাত্রী। সোমবার (০৬ জুলাই) মধ্যরাতে মেঘনা নদীর মিয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি লঞ্চের সামনে আংশিক ক্ষতি হয়েছে। তবে আজ মঙ্গলবার (০৭ জুলাই) ভোরে বন্ধন-৫ কালাইয়াঘাটে এবং পূবালী-৫ ঢাকা সদরঘাটে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-কালাইয়া রুটে বন্ধন-৫ ও ঢাকা-গলাচিপা রুটে পূবালী-৫ যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। বিকালে যাত্রী নিয়ে বন্ধন-৫ ঢাকা থেকে ছেড়ে আসে আর পূবালী-৫ গলাচিপা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। রাত ১২টার দিকে দুটি লঞ্চ মেঘনা নদীর মিয়ারচর চ্যালেন অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সময় দুই লঞ্চে সহস্রাধিক যাত্রী ছিল।
বন্ধন-৫ লঞ্চের যাত্রী রুহুল আমিন বলেন, মাঝরাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায় সব যাত্রীর। সবাই আতঙ্কিত হয়ে পড়েন। মহান আল্লাহর ইচ্ছায় এবার বেঁচে গেলাম।
পূবালী-৫ লঞ্চের পরিদর্শক আবদুস সোবহান বলেন, ওই চ্যানেলে সাধারণত কম গতিতে আমরা লঞ্চ চালাই। কিন্তু দ্রুতগতিতে অতিক্রম করছিল বন্ধন-৫ লঞ্চটি। বারবার সিগন্যাল দেয়ার পরও বন্ধন-৫ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তবে অভিযোগ অস্বীকার করে বন্ধন-৫ লঞ্চের পরিদর্শক শাহজাহান হাওলাদার বলেন, রঙ সাইড দিয়ে পূবালী-৫ লঞ্চটি ওই চ্যালেন অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে আমাদের কোনো ত্রুটি ছিল না। ঘটনার পর দুটি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


