মেছতা দূর করার ঘরোয়া উপায়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে মেছতা অন্যতম। কমবয়সে এই সমস্যা তেমন একটা দেখা না গেলেও বয়স ৩৫ পার হলেই বাড়ে সমস্যাটি। বিশেষত শুষ্ক ত্বকে মেছতার সমস্যা বেশি হয়। কেননা শুষ্ক ত্বক মানে কম আর্দ্রতা। ত্বকে যখন আর্দ্রতার অভাব হয় তখন কালচে ছোপ দেখা যায়। এই কালচে দাগই মেছতা নামে পরিচিত।
মেছতা কি?
মেছতা হলো এক ধরনের ছোট ছো্ট বাদামি রঙের ছোপ ছোপ দাগ যা বেশিরভাগ সময় মুখের ত্বকে, হাতের বাহুতে, ঘাড়ে বা পিঠে দেখা যায়। শরীরের যে অংশগুলো সূর্যের আলোর সংস্পর্শে থাকে সেসব স্থানে মেছতা দেখা যায়।
মেছতা কেন হয়?
সূর্যের আল্ট্রা ভায়োলেট রশ্মি (অতি বেগুনি রশ্মি) শরীরে মেলানিন বাড়িয়ে দেয়। দীর্ঘসময় রোদে থাকলে শরীরের কিছু কিছু অংশের ত্বকে মেলানিন বেড়ে যায়। ফলে এসব জায়গার রঙ গাঢ় হয়ে যায়। যা দেখতে বাদামি ছোপ ছোপ দাগের মতো মনে হয়। যাদের গায়ের রঙ ফর্সা, চুল কিছুটা লালচে তাদের জেনেটিক্যালি মেছতা হওয়ার সম্ভাবনা বেশি।
চিকিৎসার মাধ্যমে মেছতা পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা কম। কিন্তু কিছু ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে এই সমস্যা ধীরে ধীরে কমিয়ে আনা যায়। চলুন জানা যাক বিস্তারিত-
আলুর রস
বাঙালির রান্নাঘরে আলু থাকেই। কেবল স্বাদ বাড়াতে নয়, ত্বকের যত্নেও এটি বেশ উপকারি। আলুতে থাকা স্টার্চ, ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে তোলে। মেছতা দূর করতে আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। এরপর ছাঁকনি দিয়ে আলু থেকে রস বের করুন। এই রস মুখে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবু ও মধু
লেবুর রসে আছে ভিটামিন সি। এসঙ্গে মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। লেবুর রস আর মধু মিশিয়ে মুখের দাগযুক্ত অংশে কিছুক্ষণ মেখে রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কমবে ত্বকের দাগছোপ।
অ্যাপল সিডার ভিনেগার
ওজন কমাতে অনেকেই গরম পানিতে অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে খেয়ে থাকেন। মুখের দাগ তোলার জন্য এটি দারুণ কাজ করে। তবে মাথায় রাখবেন, অ্যাপল সিডার ভিনেগার কিন্তু সরাসরি মুখে মাখা যায় না। পানির সঙ্গে মিশিয়ে দাগযুক্ত অংশে লাগান। মিনিট পাঁচেক রেখেই ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা
মেছতা দূর করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরাও। ডার্ক সেলের ডিপিগমেন্টেশন এবং মেছতার দাগ কমায় এটি। তাজা অ্যালোভেরা ব্লেন্ড করে দাগযুক্ত অংশে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন। চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


