মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশের প্রথম মেট্রোরেল শুরুতে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেলেও ২৫ জানুয়ারি তৃতীয় স্টেশনের কার্যক্রম শুরু হয়। যদিও এই পথে ৯টি স্টেশন রয়েছে, তার মধ্যে আপাতত তিনটিতে কার্যক্রম চলমান। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে মিরপুর ১০ নম্বর ও উত্তরা সেন্টার স্টেশন চালু হবে বলে জানা যায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, গত ২৯ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রোরেল চলাচল করে আসলেও দর্শনার্থী ছাড়া তেমন যাত্রী ছিলো না। তবে মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন দুটি চালু হলে মেট্রোরেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এম এ এন ছিদ্দীক বলেন, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। যাত্রীদের বড় হাব এখানে। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।
উল্লেখ্য, এর আগে ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে এদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি। উদ্বোধনের পরদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলছে মেট্রোরেল। বুধবার সকাল থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সময় পল্লবী স্টেশনেও থামা শুরু করেছে মেট্রোরেল।
সিএনএস ডটকম//এসএল//
সিটিনিউজ সেভেন ডটকম//আর//
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?











