ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৫:৩৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৬ এএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে আগামী ১৩ ডিসেম্বর চালু হতে যাচ্ছে নতুন আরও দুটি স্টেশন।

বুধবার (৬ ডিসেম্বর) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের তথ্যমতে, বুধবার দুপুরের আগে স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন দুটিতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন দুটি জনসাধারণের জন্য চালু করার কথা আছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংও সম্পন্ন করা হয়েছে।

তবে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন দুটি চালু হতে পারে।

উল্লেখ্য, নতুন দুটি স্টেশন চালু হলে মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালু করার কথা আছে। বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল।