মেট্রোরেলে আরও ১ হাজার ৩৫০ কোটি দেবে জাপান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ৩১ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
মেট্রোরেলে নির্মাণ কাজে আরও ১ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দেবে জাপান। ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নতিতে নেওয়া গুরুত্বপূর্ণ এ প্রকল্পে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা দেওয়ার কথা ছিল জাইকার। বাড়তি ঋণ যুক্ত হওয়ায় জাইকার মোট ঋণ দাঁড়াচ্ছে ১৭ হাজার ৯৪৪ কোটি টাকা। মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে এই ঋণের টাকা খরচ করা হবে। এরমধ্যে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে সম্প্রতি বাংলাদেশ সরকার ও জাপানের মধ্যে এ ঋণচুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির মধ্যে এই বিষয়ে বিনিময় নোট চুক্তিসই হয়েছে। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়ার সঙ্গে ঋণচুক্তি সই হয়।
জাইকার মাধ্যমে দেওয়া জাপান সরকারের এই ঋণে সুদহার ০ দশমিক ৭০ শতাংশ, ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ (এই সময়ে ঋণের কোনো কিস্তি দিতে হবে না) ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারের মেট্রোরেল নির্মাণ কাজ চলছে।
প্রথম মেট্রোরেল বা এমআরটি-৬ প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত, অনুমোদিত ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকা, যা মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা ছিল। মেট্রোরেলের রুট কমলাপুর পর্যন্ত নেওয়ায় প্রকল্পের কাজ বেড়ে গেছে। ব্যয়ও বেড়েছে।
প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাবে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ হাজার ৪৭১ কোটি ৯২ লাখ টাকা। জাইকার ঋণের বাইরে সরকারি তহবিল থেকে ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে।
১ জুলাই ২০১২ সাল থেকে ৩০ জুন ২০২৪ মেয়াদে প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল। প্রকল্পের কাজের পরিধি বাড়ছে। সে জন্য পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করতে আরও প্রায় এক বছর বেশি সময় লাগবে। সেক্ষেত্রে মেট্রোরেল প্রকল্পটি শেষ করতে সময় লাগবে ২০২৫ সালের জুন পর্যন্ত। ফলে প্রকল্পের মেয়াদ ১ বছর ৬ মাস বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
পরামর্শক নিয়োগে ১৩৫ কোটি, ইউটিলিটি সংযোগে ১০ কোটি, লাইসেন্স ফি নবায়নে ১০ কোটি, ডিজিটাল আর্কাইভ সফটওয়্যার খাতে ৫০ লাখ, রোলিং স্টকস (মতিঝিল টু কমলাপুর) খাতে ৫০ কোটি ১৪ লাখ, সিভিল ওয়ার্কস (মতিঝিল টু কমলাপুর) খাতে ১১৬০ মিটার অন্তর্ভুক্তিতে ৭১৪ কোটি ৫৬ লাখ, স্টেশন প্লাজা নির্মাণে ৯২ কোটি ৮০ লাখ ও বৈদ্যুতিক বিল খাতে ২০০ কোটি টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে।
আগারগাঁও পর্যন্ত নির্মাণ কাজ শেষ করে আগামী ডিসেম্বরে এই অংশ উদ্বোধনের কথা রয়েছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






