মেট্রোরেলে কোন স্টেশনে কত ভাড়া, তালিকা প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
আসছে স্বাধীনতা দিবসে (১৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে মেট্রোরেল। উদ্বোধন করা হবে আঁগারগাও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল সেবা। মাঝে থাকবে সাতটি স্টেশন। আঁগারগাও থেকে দিয়াবাড়ি যেতে ভাড়া গুনতে হবে ৬০ টাকা। সর্বনিন্ম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর এক বিজ্ঞপ্তিতে ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
মেট্রোরেলে সর্বনিন্ম ভাড়ায় যাওয়া যাবে দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে এছাড়াও পল্লবী থেকে মিরপুর-১১ কিংবা কাজীপাড়ার যেকোন স্টেশনে যাওয়া যাবে ২০ টাকা খরচে। দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ ভাড়া হবে ৩০ টাকা। দিয়াবাড়ি থেকে মিরপুর-১০ ও কাজীপাড়ায় যেতে লাগবে ৪০ টাকা এবং শেওড়াপাড়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। মাঝে পল্লবী থেকে আঁগাড়গাও পর্যন্ত ভাড়া দিতে হবে ৩০ টাকা। আর মিরপুর-১০ থেকে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩০, ৪০, ৫০ ও ৬০ টাকা।
অপরদিকে ফিরতি পথে সর্বনিন্ম ২০ টাকায় যাওয়া যাবে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কমলাপুর থেকে শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, বিজয় সরণি ও আঁগারগাও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং দিয়াবাড়ি পর্যন্ত ৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার উত্তরায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলের ডিপোতে প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভাড়ার কথা তুলে ধরে বলেছিলেন, প্রতি কিলোমিটার ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ১০০ টাকা। আর সর্বনিম্ন ভাড়া ঠিক করা হয়েছে ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মেট্রোরেলে চলাচল ফ্রি।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কোম্পানি সূত্রে জানা যায়, মেট্রোরেলের ভাড়া স্মার্টকার্ডের মাধ্যমে পরিশোধ করলে যাত্রীরা ১০ শতাংশ রেয়াতের সুযোগ পাবেন। চলাচলের ক্ষেত্রে যাত্রীরা সাপ্তাহিক, মাসিক ও পারিবারিক কার্ড অগ্রিম পরিশোধ করবেন। স্টেশনে থাকা মেশিনের মাধ্যমে কার্ড রিাচার্জ করা যাবে।ভাড়ার চেয়ে বেশি পথ যাতায়াত করলে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অতিরিক্ত বিল জমা দিতে হবে।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





