মেট্রোরেল পুলিশ ইউনিট গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মেট্রোরেল প্রকল্পের নিরাপত্তার জন্য আলাদা পুলিশ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ সেপ্টেম্বর) গণভবনে মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী।
ডিএমপির সদ্যবিদায়ী কমিশনার ও জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান মিয়াকে নতুন এই ইউনিট গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বিশ্বজুড়ে মেট্রোরেলের জন্য আলাদা নিরাপত্তা ইউনিট রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের নিরাপত্তায় বিশেষায়িত আলাদা পুলিশ ইউনিট গঠন করতে হবে।
সভায় মেট্রোরেলের অগ্রগতি বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এমএএন সিদ্দিক। সেখানে দেখানো হয়, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি ৩০ দশমিক ০৫ শতাংশ। সভায় জানানো হয়েছে- মেট্রোরেলের নির্মাণ কাজ কর্মপরিকল্পনা অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান; প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান; সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেজেন্টেশনে বলা হয়, প্রকল্পের প্রথম পর্যায়ে উত্তরা-আগারগাঁও পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ৪৬.০০ শতাংশ। এছাড়া,২য় পর্যায়ে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত অংশে কাজের অগ্রগতি ২৩.৫০ শতাংশ ও ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সিস্টেম আর রোলিং স্টক (রেলকোচ) ও ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ১৯.৮৭ শতাংশ।
২০১২ সালে এমআরটি-৬ বা মেট্রোরেল প্রকল্প হাতে নেয়া হলে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশেষ উদ্যোগে সংশোধিত পরিকল্পনা নেয়া হয়। গত বছরের এপ্রিলে প্রথম স্প্যান বসানো হয় মেট্রোরেল প্রকল্পের। রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে দুইটি পিলারকে যুক্ত করে এই স্প্যান বসানো হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ণে কাজ করছে ঢাকা মাসট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প হিসেবে উত্তরা-মতিঝিল পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে প্রায় ২০.১ কিলোমিটার। আর পুরো প্রকল্পের কাজটি হচ্ছে- ৮টি প্যাকেজ ও দুইটি ধাপে। প্রথম ধাপে উত্তরা-আগারগাঁও পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার ও দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল পর্যন্ত ৮.৩৭ কিলোমিটার রুট তৈরি করা হবে।
-জেডসি
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত











