মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান : চুমকি
আপডেট: ০৫:৪২ এএম, ২৫ জুন ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে বলেছেন, রাজনীতিবিদদের জন্য পৃথিবীর সকল দুয়ার মুক্ত। তারা নিজেদের মেধা ও বুদ্ধি দিয়ে সারা পৃথিবীকে দেখতে পায়।
“আজকের মেধাবীরাই আগামী দিনের জাতি ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবেন তারা পৃথিবীকে দেখবে একটি মাত্র জানালা দিয়ে। কিন্তু যারা রাজনীতি করবে তাদের জন্য পৃথিবীর সব দুয়ার মুক্ত। তারা ছাদের ওপরে দাঁড়িয়ে আকাশ দেখার মতো পৃথিবীকে দেখতে পাবে। তাই আগামী দিনের সুন্দর ও ন্যায়পরায়ন জাতি গঠনে মেধাবীদের রাজনীতিতে অংশ নেয়া উচিত,” প্রতিমন্ত্রী বুধবার রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন।
“উন্নত জাতি গঠনে মেধাবীদের ভূমিকা” শীর্ষক এ আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ডা. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন, মেহেদি ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ মেহেদী হাসান, কাজী ফিরোজ রশীদ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সোয়েব রশীদ এবং নীলফামারী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমুখ।
বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত এ আলোচনা অনুষ্ঠান শেষে এবছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং গোল্ডেন ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধ্বনা দেয়া হয়। সংবর্ধ্বনা অনুষ্ঠানে মেহের আফরোজ চুমকি মেধাবীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
রাজনৈতিক প্রতিকুলতার মধ্যেও এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানিয়ে মেহের আফরোজ চুমকি তাদের এই ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখতে নিষ্ঠার সঙ্গে পড়ালেখা করার আহ্বান জানান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো অনেক মেধাবীই রাজনীতিতে এসে পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন। বঙ্গবন্ধুর বিচক্ষণ রাজনীতির জন্যই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই তোমাদের মতো মেধাবিরাই গড়বে আগামী দিনের বাংলাদেশ। তোমাদের সততা, ন্যায়পরায়নতা ও বিচক্ষণতা দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৩০ লাখ শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে।
মেধাবী জাতি গঠনে বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষ তার কর্মের মধ্যে দিয়েই সৃষ্টির সেরা জীব হয়ে ওঠে। যারা দেশের শিক্ষার্থীদের ভবিষ্যত চিন্তা না করে অবরোধ কর্মসূচি দেয়, বইয়ের ট্রাকে আগুন দেয় এবং অন্তসত্বা মাকে আগুনে দগ্ধ করে তারা জাতির ভালো চায়না। তারা মানুষ নামের কলংক। তারা রাজনীতির কলংক। তাদের নষ্ট রাজনীতি মোকাবেলা করতে রাজনীতিতে মেধাবী ও ন্যায়পরায়ন নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
২৫.০৬.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











