মেয়র জায়েদা খাতুন দায়িত্ব নিচ্ছেন আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে আজ দায়িত্ব নিচ্ছেন জায়েদা খাতুন। তিনি গাজীপুর কর্পোরেশনের প্রথম নারী মেয়র।
নগরমাতাকে বরণ করে নিতে সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত কয়েকদিন ধরে নগররের পাড়া মহল্লায় নগরবাসীদের দাওয়াত দিয়ে মাইকিং চলছে। বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যেও।
নতুন মেয়রকে বরণ করতে নগরভবনে আলোকসজ্জাও করা হয়েছে। অনুষ্ঠানে নগরের লাখো মানুষ উপস্থিত হবেন বলে আশা করছেন আয়োজকরা। গাজীপুর সিটি নির্বাচনে সারাদেশে ব্যাপক আলোচিত জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নির্দেশনায় বিপুল সংখ্যক কর্মী সমর্থক এবং সিটি কর্পোরেশনের লোকজন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ড থেকে জাহাঙ্গীর আলমের সমর্থক কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ অনুষ্ঠানে যোগ দেবেন।
মেয়র জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ছেলের পর মা মেয়র নির্বাচিত হয়েছেন বিশ্বের কোথাও এমন তথ্য এখনও আমরা পাইনি। গাজীপুরেই জনগণের ভোটে সে রেকর্ড হয়েছে। জনগণ ভোট দিয়ে জায়েদা খাতুনকে বিজয়ী করার মধ্য দিয়ে অন্যায়ের জবাব দিয়েছে। নগরবাসী উন্নয়নের প্রত্যাশায় যেহেতু ভোট দিয়েছেন সেহেতু জায়েদা খাতুন ও আমি মিলে উন্নয়ণের নতুন মাত্রা আগামীতে উপহার দেব। সে লক্ষ্যেই আমরা প্রস্ততি নিয়েছি। যেহেতু নগরবাসী ভোট দিয়ে জায়েদা খাতুনকে বিজয়ী করেছে সেহেতু তাদেরকেই অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের আশা লাখ লাখ নগরবাসী অভিষেক অনুষ্ঠানে হাজির হবে।
গত ২৫মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাকে হারিয়ে প্রথমবারের মতো সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হলে তার মা নির্বাচনে অংশ নেন। প্রচার প্রচারণায় বাধার পরও জনগণের ভোটে তিনি জয়ী হন। গত ৩ জুন মাননীয় প্রধানমন্ত্রী জায়েদা খাতুনকে শপথ করান।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











