ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৪২:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

মেয়েকে কুরআনের হাফেজ বানাচ্ছেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মাঠে যেমন সফল, তেমনি মাঠের বাইরেও মাশরাফি রাখছেন বিচক্ষণতার চাপ। পরিবারে তো বটেই। আর এরই ধারাবাহিকতায় ধর্মপ্রাণ মাশরাফি এবার তার মেয়ে হুমায়রা মর্তুজাকে তৈরি করছেন কুরআনের হাফেজ হিসেবে।

ঈদের আগের দিন রোববার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে ফেসবুক লাইভে এসে এমনটাই জানান দেশ সেরা এ অধিনায়ক।

লাইভ চলাকালীন মাশরাফির মেয়ে হুমায়রাও ক্যামেরার সামনে আসে এবং সবাইকে সালাম জানায়। এ সময় মেয়েকে কুরআনের হাফেজ বানাচ্ছেন বলেই জানান মাশরাফি। মাঠের বাইরেও সফল নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বলেন, ‘বর্তমানে ও কুরআন মাজিদ পড়তেছে। শেষ হলেই হাফেজি পড়া শুরু করবে।’

অবশ্য এর আগে মাশরাফিকন্যা হুমায়রা তার সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে ইতোমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। মাত্র ৮ বছর বয়সে সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত করে পুরস্কারও জিতে নিয়েছে হুমায়রা মর্তুজা। এবার পালা পুরো কুরআন হৃদয়ে ধারণ করার। আর এ জন্য দেশবাসীর দোয়াও চেয়েছেন মাশরাফি।

-জেডসি