মেলায় উস্কানিমূলক বই পেলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, অমর একুশে বইমেলায় সাম্প্রদায়িক উস্কানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বই পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা কোনো সাম্প্রদায়িক বই মেলায় রাখতে দেবো না। গোয়েন্দারা তাদের নজরদারি সার্বক্ষণিক করবে, এরকম কোনো বই পেলে সঙ্গে সঙ্গে ওই প্রকাশনার স্টল বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা আগেই বলে দিয়েছি, মেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বা সাম্প্রদায়িক উসকানিমূলক কোনো বই প্রকাশ করা যাবে না। এরপরেও কোনো লেখক, ব্লগার ও প্রকাশকের এই ধরনের বই যদি স্টলে থাকে তবে তার বিরুদ্ধে বাংলা একাডেমির টিম থাকবে যারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে কোনো লেখক প্রকাশক ও ব্লগার যদি তাদের নিরাপত্তার প্রয়োজন মনে করে তাহলে তাদের নিরাপত্তাও দেয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, এ বছরের অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মেলাপ্রাঙ্গন ছাড়াও টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া মেলার চারপাশে পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বইমেলা প্রাঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি বোম ডিস্পোজাল ইউনিট এবং সোয়াট টিমের সদস্যরা প্রস্তুত থাকবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাসহ টিএসসি থেকে দোয়েল চত্বর শতভাগ সিসিটিভির আওতায় থাকবে। অন্যদিকে মেলার ভেতরে এবং বাহিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য আমরা ইতোমধ্যেই পিডাব্লিউডির সঙ্গে কথা বলেছি।
বইমেলা প্রাঙ্গনে নয়টি গেট থাকবে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, বইমেলার বাংলা একাডেমির অংশে দুইটি প্রবেশ গেট ও একটি এক্সিট গেট থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে তিনটি প্রবেশ গেট ও তিনটি এক্সিট গেট থাকবে। প্রতিটি গেটেই আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের পাশাপাশি নিরাপত্তা তল্লাশি থাকবে। এবং বিশৃঙ্খালা এড়াতে নারী ও পুরুষদের জন্য প্রবেশ পথে আলাদা আলাদা লেন থাকবে।
বইমেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা যানজট মুক্ত থাকবে। যারা টিএসসির দিয়ে মেলায় আসবেন তারা গাড়ি পার্কিং করবেন ঢাবির মলচত্বরে আর দোয়েল চত্বর দিয়ে যারা আসবেন তারা গাড়ি পার্কিং করবেন রাস্তার দুই পাশে ও ঢাবির জিমনেসিয়ামে। তাছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে আমাদের বিশেষ টিম কাজ করবে।
এসময় তিনি দর্শনার্থীদের উদ্দ্যেশে বলেন, ঢাকা শহরে ব্যাপকভাবে উন্নয়ন কর্মকাণ্ড চলছে। সোনারগাঁও হোটেল থেকে শাহবাগ পর্যন্ত এমআরটির কাজ চলছে। তাই আমি দর্শনার্থীদের বলব যদি পারেন আপনারা মগবাজার ও দোয়েল চত্বর হয়ে মেলায় আসবেন। তাহলে যানজট কম পাবেন। কেননা সোনারগাঁও হোটেল থেকে শাহবাগ পর্যন্ত এমআরটির কাজ চলায় এই রাস্তায় যানজট বেশি।
-জেডসি
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- শেষ হলো বইমেলা; ১৭ দিনে বিক্রি ১৭ কোটি টাকা
- ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকার বাতাসের মান উন্নতির দিকে, দূষণের শীর্ষে কাঠমান্ডু
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু
- ইরাকে বিমান বিধ্বস্ত: দুই নারীসহ নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ
- দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৫ মার্চের টিকিট
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ওমরাহ ভিসার সময়সীমা নির্ধারণ করল সৌদি আরব
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার
- জাবি শিক্ষার্থী খুন, পুলিশ হেফাজতে ঢাকা কলেজের শিক্ষার্থী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ

