মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল
চট্টগ্রাম প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দুই নারীকে চেয়ার দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক যুবক। একপর্যায়ে তাদের একজন মাটিতে পড়ে গেলেও সেখানে চেয়ার দিয়ে মারতে দেখা যায় ওই যুবককে। পাশের আরেক নারী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাটি গত মঙ্গলবারের। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বিজয় মেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিজয় দিবস ঘিরে গত রোববার থেকে মঙ্গলবার সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে। মঙ্গলবার কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে খাবারের দোকানে এক যুবক দুই নারীকে প্লাস্টিকের চেয়ার হাতে বেধড়ক পেটাচ্ছেন। নারীদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চেয়ার দিয়ে মারতে থাকেন ওই যুবক। পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও চেয়ার হাতে মারধর করেন ওই যুবক। পাশে আরও দুই যুবককে হাতাহাতি করতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ বলেন, ঘটনার পর দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই দুই নারী সেখান থেকে চলে যান। সেদিন বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।
এদিকে, পুলিশের বিষয়টি তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সহসভাপতি আসমা আক্তার। তিনি বলেন, দেশে নারীদের নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত। দুজন নারীকে এভাবে বেধড়ক পেটানো ন্যক্কারজনক। পুলিশের উচিত ছিল বিষয়টি তদন্ত করা। ভিডিও যেহেতু আছে, তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











