ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৭:৫৪:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

মেসির স্ত্রীর সঙ্গে শাকিরার বাজে ব্যবহারে ক্ষোভ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ৬ জুলাই ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বার্সেলোনার তারকা ডিফেন্ডার পিকে ও তারকা গায়িকা স্ত্রী শাকিরার বিচ্ছেদ হয়েছে যখন থেকে, এরপর থেকেই প্রশ্ন উঠছে তাদের সম্পর্কের নানা দিক নিয়ে। কেন এমন হলো, কখন এই ঘটনার শুরু?

পিকের সতীর্থ ও তাদের স্ত্রী-প্রেমিকাদের সঙ্গে শাকিরার সম্পর্ক কেমন ছিল, সে নিয়েও উঠছে প্রশ্ন। সম্প্রতি সেসব প্রশ্নেরও উত্তর মিলেছে। পিকের সতীর্থদের প্রেমিকা ও স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক ছিল না শাকিরার। বিশেষ করে মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গে তো না-ই।

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে এই খবর জানান স্প্যানিশ সাংবাদিক লরেনা ভাসকেজ। এল স্পেকতাদর নামের সেই অনুষ্ঠানে লরেনা বলেছেন, পিকের সাবেক প্রেমিকা বার্সা ডিফেন্ডারের বন্ধুদের সঙ্গে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না, এর পেছনে দায় ছিল শাকিরার স্বৈরাচারী স্বভাবের। 
 
তিনি আরও জানান, এই কারণে পিকের বন্ধুরা পেছন পেছনে শাকিরাকে লা পাত্রোনা নামে ডাকতেন, যার ইংরেজি সারমর্ম করলে দাঁড়ায়, দ্য বস। মেসির স্ত্রী আন্তোনেল্লার সঙ্গেও তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার সঙ্গে বাকবিতণ্ডাতেও জড়াতে দেখা গেছে। মেসির স্ত্রীর সঙ্গে শাকিরার এমন ব্যবহার ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়াও পিকের অন্য সতীর্থদের সঙ্গেও সম্পর্কটা খুব শীতলই ছিল শাকিরার। কাতালানদের ম্যাচের সময় তিনি আলাদা বসতেন, ম্যাচের পরের পার্টিগুলোতেও তিনি থাকতেন অনুপস্থিত। মূলত মহাতারকাসুলভ ভাবমূর্তি ধরে রাখতেই এই কাজ করতেন তিনি, জানাচ্ছেন লরেনা।

এদিকে নিজ জীবনে পিকে-পেছনে ফেলে নতুন যুগে পা দিতে যাচ্ছেন শাকিরা, গুঞ্জন ইংলিশ সংবাদ মাধ্যমে। ডেইলি মেইল জানিয়েছে, শাকিরা এখন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবকাশ যাপন করছেন, আর সেখানেই এক পুরুষ বন্ধুর সঙ্গে দেখা মিলেছে তার। 

সমুদ্রে জলকেলিরত তাদের ছবিতে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব। মায়ামির সমুদ্রে ছেলে মিলানকে সঙ্গে নিয়ে সেই বন্ধুর সঙ্গে সাঁতার কেটেছেন শাকিরা। সেখানে নতুন এই বন্ধুর তাকে বেশ খোশমেজাজে দেখা গেছে।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান শাশা এবং মিলান কার সঙ্গে থাকবে, সেটা নিয়েই এখন পিকে এবং শাকিরার মধ্যে জটিলতা চলছে। 

জানা গেছে, শাকিরার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেলেও সন্তানদের অধিকার ছাড়তে রাজি নন পিকে।