ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মেহেরপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষিকা মোছাঃ শামীমা ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি খাতুন আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। 


শামীমা খাতুন করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের স্ত্রী। 

করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আলম হুসাইন বলেন, শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি মোটরসাইকেলযোগে করমদী থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। এ সময় তারা পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালি ভর্তি একটি ড্রাম টাক পেছন থেকে ধাক্কা দিলে শামীমা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। 

এসময় ট্রাকটি শামীমা ইসলামের মাথার উপর দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক চালক ড্রামট্রাক নিয়ে পালিয়ে গেছে। তবে চালক ও ড্রাম ট্রাকটি সনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।