ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৬:৩৯:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

মেহেরপুরে নারী-শিশু অপহরণকারী অাটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:৫২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

মেহেরপুরে শিশু অপহরণের সময় এক নারী অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার নিশিপুর বামন্দী প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী সেজুতিকে অপহরণের সময় তাকে আটক করা হয়।

 

স্থানীয়রা জানান, গাংনী উপজেলার নিশিপুর-বামন্দী প্রিক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও নিশিপুর গ্রামের হোটেল ব্যবসায়ী আবু হানিফের মেয়ে সেজুতিকে অপহরণের সময় দেখে ফেললে অপহরকারী ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

 

আটক মোছা. চম্পা খাতুন ওরফে টগর ওই উপজেলার বাওট গ্রামের বাসিন্দা।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিশু অপহরণের অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।