ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৪:১৬:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মেহেরপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট: ০৮:১৪ এএম, ১৪ মে ২০১৫ বৃহস্পতিবার

5607053590স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মেহেরপুর: মেহেরপুর সদরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার আশরাফপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের পর থেকেই আহাম্মদ আলীর সঙ্গে স্ত্রী পারভিনের মনের মিল ছিল না।প্রায়ই তাদের মধ্যে বাক-বিতণ্ডা হত। বৃহস্পতিবার সকালে বাক-বিতণ্ডার এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন আহাম্মদ আলী। পরে এলাকাবাসী তা বুঝতে পেরে আহম্মদকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহাম্মদ-পারভিনের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহাম্মদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ১৪.০৫.২০১৫