মেহেরপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ৭ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
মেহেরপুর মুজিবনগর উপজেলার কাগোয়ান গ্রামে স্বামীর লাঠির আঘাতে প্রাণ গেল স্ত্রী রিতা খাতুনের (২৫)। সোমবার (২ জানুয়ারি) নিজ বাড়িতে তুচ্ছ ঘটনায় স্বামীর লাঠির আঘাতের পর শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্ত্রী হত্যার দায়ে স্বামী জাকারুল ইসলামকে (২৬) আটক করেছে পুলিশ। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ২ জানুয়ারি দুপুরে আনন্দবাস গ্রামের পূর্ব পাড়ার কৃষক জাকারুল ও তার স্ত্রী রিতা খাতুনের মধ্যে তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হয়। একপর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে লাঠি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এতে স্ত্রী রিতা খাতুন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে রিতার মৃত্যু হয়। রাতে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরে জাকারুল। পরে পুলিশ তাকে আটক করে।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি রাসেল বলেন, রিতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় নিহতের পরিবার।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার