ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ৯:৩৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেরপুরে সড়কে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেহেরপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এই ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন। মঙ্গলবার সকাল ৮টায় আমঝুপি-গাড়াডোব সড়কে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার (৬৫) ও তার স্ত্রী সারা খাতুন (৬০)।

আহত মাইক্রোবাস চালক রেদুয়ান আহমেদ জানান, দুর্ঘটনা স্থলের রাস্তাটি খোড়াখুড়ি ও মাটি পড়ে থাকায় পিচ্ছিল ছিলো। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সারা খাতুন। স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা বলেন, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। রাজশাহী মেডিক্যাল কলেজে উনার চিকিৎসা চলছিলো। রাজশাহীতে কেমোথেরাপি দিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

-জেডসি