ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ২০:০৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

মোদির সঙ্গে মমতাও আসছেন ঢাকায়

আপডেট: ১২:৩৩ পিএম, ১১ মে ২০১৫ সোমবার

modi1স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আসন্ন ঢাকা সফরে তাঁর সঙ্গী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ সফরের প্রথম দিনে গত শনিবার প্রধানমন্ত্রী নিজেই মমতাকে তাঁর সঙ্গে ঢাকায় যেতে অনুরোধ জানান। মমতা সেই অনুরোধ গ্রহণ করেছেন। শেষ মুহূর্তে বদল না হলে মোদির আগামী জুনে ৬ ও ৭ তারিখ দুদিনের সফরে ঢাকা আমার কথা। দিল্লি ও ঢাকা পারস্পরিক আলোচনায় এই দুই দিন চূড়ান্ত করা হয়েছে। দীর্ঘ টালবাহানা শেষে স্থলসীমান্ত বিল বাস্তবায়নের পর এই চুক্তি দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে এক অন্য উচ্চতায় তুলে দেবে বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে জানিয়েছিলেন। এই সফরে সেই চুক্তি বাস্তবায়নের একটি নথিতে দুই প্রধানমন্ত্রী সই করবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয় নিয়ে দুই দেশের আইন মন্ত্রণালয়ের দ্বিমত রয়েছে। বাংলাদেশ মনে করে, তাদের দিক থেকে চুক্তি অনেক আগেই বাস্তবায়নের পথে। বাধা ছিল ভারতের দিক থেকে। চার দশক পর চুক্তি বাস্তবায়ন করায় এখন ভারতের দিক থেকে একটি ‘লেটার অব র‌্যাটিফিকেশন’ (অনুসমর্থনের চিঠি) বাংলাদেশকে দেওয়া দরকার। ভারতের আইন মন্ত্রণালয় আবার মনে করছে,অনুসমর্থনের সেই চিঠিতে বাংলাদেশেরও সই দরকার। তাতে বোঝা যাবে দুই দেশই চুক্তি বাস্তবায়নে একমত। এর বাইরে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বড় হয়ে উঠে আসবে তিস্তা চুক্তি। ২০১১ সালে মমতার বিরোধিতায় তিস্তা চুক্তি আটকে গিয়েছিল। চার বছর পর মমতার ঋজু মনোভাব অনেকটাই নমনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়াও প্রকাশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন তিস্তা নিয়ে তাঁর ওপর ভরসা রাখতে। তিস্তায় শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নিয়ে এখনো দুই দেশে কিছুটা মতপার্থক্য রয়েছে। সেটা মিটলেই এই চুক্তি সম্পাদিত হবে বলে ধারণা। তবে জুন মাসে প্রধানমন্ত্রী মোদির সফরেই তা সম্ভব হবে কি না সে বিষয়ে সংশয় রয়েছে। ১১.০৫.২০১৫