মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
মেয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পেছনে পরমাণু অস্ত্রবাহী হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্র। শুক্রবার (১৮ নভেম্বর) জাপানের উপকূলে যেটি নিক্ষেপ করে উত্তেজনার আঁচ উস্কে দিয়েছে উত্তর কোরিয়া,ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপনীয়তায় ঢেকে রাখতে পছন্দ করেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কিন্তু এই প্রথমবার তাকে প্রকাশ্যে দেখা গেলো মেয়ের সঙ্গে।
দেশটির সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ শুক্রবার একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে কোনো একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ে জুয়ের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এর আগে কখনও কিম কন্যাকে সামনে আসতে দেখেননি উত্তর কোরিয়াবাসী।
ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত দুই মাস ধরে উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকার সঙ্ঘাতের আবহ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ৯ বছরের কন্যাকে নিয়ে কিমের প্রথমবার প্রকাশ্যে আসা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা কয়েক বছর আগে কিমের ঘনিষ্ঠ আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রোডম্যানকে উদ্ধৃত করে প্রথম জানিয়েছিলো, ২০১৩ সালে জুয়ের জন্মের কথা। কিন্তু শুক্রবারের আগে কখনও প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
কিমের বিয়ের বেশ কিছুদিন পর সরকারিভাবে উত্তর কোরিয়া তা ঘোষণা করেছিলো। ২০১১ সাল থেকে উত্তর কোরিয়ার একনায়কের পাশে এক নারীকে মাঝে মধ্যে দেখা যেতে শুরু করেছিলো। তারপর জানা যায় যে, তিনি রি সল-জু। কিমের স্ত্রী। অর্থাৎ উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি। কিছুদিন পর কয়েকটি পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করেছিলো, ২০১০ সালে কিম দম্পতির একটি সন্তান হয়। যদিও তাকে এখনও প্রকাশ্যে দেখা যায়নি। ২০১৭ সালে কিমের পুত্রসন্তান লাভের ‘খবর’ প্রচারিত হলেও তার সত্যতা এখনও জানা যায়নি।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








