মেয়েকে স্তনদান করছেন আলিয়া! ভাইরাল ছবির সত্যি জানুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ এএম, ২১ ডিসেম্বর ২০২২ বুধবার
ভাইরা হয়েছে আলিয়ার এই ভুয়ো ছবি
পরনে জরি পাড় লাল শাড়ি, হাসি যেন আর ধরছে না! নতুন মা আলিয়া স্তন্যপান করাচ্ছেন তাঁর একরত্তি মেয়ে রাহাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি। হু হু করে ছড়িয়ে পড়েছে আলিয়া ও রাহার সেই চর্চিত ছবি।
গত ৬ নভেম্বর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। নায়িকা মা হওয়ার পর থেকেই ‘রালিয়া’র সন্তানকে দেখবার জন্য ছটপট করছে তাদের ভক্তরা। মেয়ের বেশকিছু ঝলক শেয়ার করলেও রাহার মুখ আড়ালেই রেখেছে আলিয়া। এর মাঝেই রাহাকে দুধ খাওয়ানোর ওই ছবি ভাইরাল। মা-মেয়ের এমন এক মিষ্টি মুহূর্তের ছবি দেখে যখন গদগদ আলিয়া ভক্তরা, তখনই সামনে এল চমকে দেওয়ার মতো সত্যি।
ওই ছবিটি আদতে কম্পিউটারের কারসাজিতে তৈরি হয়েছে। মোটেও আলিয়ার রাহাকে বুকের দুধ খাওয়ানোর ছবি প্রকাশ্যে আসেনি। অন্য এক নারীর মুখের ওপর আলিয়ার মুখ কেটে বসিয়ে তৈরি করা হয়েছে ওই ‘মরফড’ ছবি। এটি সম্পূর্ণ ভুয়ো ছবি।
কবে দেখা মিলবে রাহার?
রাহার মুখ দেখতে হা-পিত্যেশ করে বসে আছে ‘রণলিয়া’ ভক্তরা। রণবীর না আলিয়া? কার মতো দেখতে হল খুদেকে? সেই প্রশ্নও ঘোরপাক খাচ্ছে তাঁদের মনে। সূত্রের খবর, ক্রিসমাসের কাপুর খানদানের ঐতিহ্যবাহী মধ্যহ্নভোজের দিন মেয়ের ছবি সামনে আনতে পারেন রণবীর-আলিয়া। যদিও এটা নেহাত জল্পনা মাত্র!
রালিয়ার জীবনের সবচেয়ে স্মরণীয় বছর ২০২২:
দীর্ঘ পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করবার পর চলতি বছর এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। বিয়ের দেড় মাসের মাথায় প্রেগন্যান্সি নিউজ ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন আলিয়া। কেরিয়ারের মধ্যগগণে মাত্র ২৯ বছরেই মেয়ের মা হয়েছেন মহেশ ভাট কন্যা। আপতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। বক্স অফিসে তাঁর আগামী রিলিজ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। রণবীর সিং ও আলিয়া ভাট জুটির এই ছবি মুক্তি পাবে আগামী বছর এপ্রিলে।
আসন্ন প্রোজেক্ট নিয়ে চরম ব্যস্ত রণবীরও। রণবীরকে দেখা যাবে ‘কবীর সিং’ পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমেল’-এ। এই ছবিতে গ্রে শেডের চরিত্রে থাকছেন রণবীর। এছাড়াও লাভ রঞ্জনের ‘তু ঝুটি মেয় মক্কার’ ছবিতে থাকছেন রণবীর, নায়িকার ভূমিকায় দেখা মিলবে শ্রদ্ধা কাপুরের।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস









