মেয়েদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা তালিবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ এএম, ২৮ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার আফগান মেয়েদের উচ্চশিক্ষার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার সরকারের উচ্চ পর্যায় থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আফগানিস্তানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা থাকায় আর্থিক সঙ্গতিসম্পন্ন আফগান তরুণ-তরুণীরা সাধারণত কাজাখস্তান কিংবা কাতারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে যান। তালেবান সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কেবল পুরুষ শিক্ষার্থীরাই বিদেশে যেতে পারবেন।
তালিবান সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক।
২০০১ সালে মার্কিন বাহিনীর হাতে ক্ষমতা হারানো তালেবান গোষ্ঠী ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনাদের বিদায় নেওয়ার পর দ্বিতীয়বারের মতো জাতীয় ক্ষমতা দখল করে।
ক্ষমতায় দখলের পর থেকেই আফগানিস্তানে মেয়ে ও ছেলে শিক্ষার্থীদের সহশিক্ষাভিত্তিক স্কুল বন্ধ করে দিয়েছে তালিবান সরকার। পাশাপাশি মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলও বন্ধ করা হয়েছে।
তালেবান ক্ষমতায় আসার আফগানিস্তানের নারী ও শিশুবিষক মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। বিপুল সংখ্যক নারীকে সরকারি-বেসরকারি কর্মস্থল থেকে চাকরিচ্যুত করেছে। সেই সঙ্গে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে নারী অধিকারকর্মীদের মুখও বন্ধ রাখতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত।
গত মে মাসে আফগান নারীদের পুরো দেহ ও মুখ ঢাকা বোরকা পরে ঘরের বাইরে চলাফেরা করার নির্দেশ দিয়েছে তালিবান। শুক্রবার উচ্চশিক্ষার্থে মেয়েদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দেওয়া হলো।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








