ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

মেয়েদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু ৫ মে

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লকডাউনে বন্ধ হয়ে যাওয়া মেয়েদের প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলা আগামী মে মাসের ৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ। এদিকে চলতি মাসের শেষদিন অর্থাৎ ৩০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

লকডাউনের জন্য খেলা বন্ধ হওয়ার পর কৃষ্ণাসহ বাংলাদেশের পাঁচজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হন। এদের সবাই ছিলেন বসুন্ধরা কিংসের। গত রবিবার সবার রিপোর্টে নেগেটিভ এসেছে।

বাফুফের নারী কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ৫ মে থেকে মেয়েদের লিগ শুরু করবেন তারা। স্থগিত হওয়ার আগে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছিল।

গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসহ দুটি দল দুটি করে ম্যাচ শেষ করেছে। বাকিরা খেলেছে একটি করে ম্যাচ।

-জেডসি