মেয়েদের ফিটনেসের অনুশীলন শুরু
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি : সংগৃহীত
ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে জাতীয় নারী ফুটবল দল ও অনূর্ধ্ব–২০ নারী দল। গতকাল শুরু হয়েছে তাদের প্রস্তুতি, অনুশীলনের দায়িত্বে যথারীতি কোচ পিটার বাটলার।
ভুটানে লিগ খেলতে যাওয়ায় আজকের অনুশীলনে ছিলেন না ৯ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, শিউলি আজিম, মারিয়া মান্দা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন ও রুপনা চাকমা। প্রথম দিনের অনুশীলনে অংশ নিয়েছেন ৩৪ নারী ফুটবলার।
দীর্ঘ ছুটির পর কোচ বাটলার গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। একই দিনে বাফুফে ভবনের ক্যাম্পে যোগ দিয়েছেন নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের মেয়েরা। বাফুফের পরিকল্পনা অনুযায়ী, এবার ক্যাম্প ঢাকার বাইরে হতে পারে। এ জন্য দুটি জেলাকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল—চট্টগ্রাম ও যশোর।
শেষ পর্যন্ত চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডকেই ক্যাম্পের জন্য পছন্দ করেছে বাফুফে। কোচ বাটলার নিজেই জায়গাটা পরিদর্শন করে চূড়ান্ত সম্মতি দিলে, মেয়েরা ঢাকা থেকে সেখানে চলে যাবেন। যত দূর জানা গেছে, বাটলার আগামী মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। সেখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে নিশ্চিত হয়ে তিনি ‘হ্যাঁ’ বললেই পুরো দল চলে যাবে চট্টগ্রামে। তার আগপর্যন্ত বাফুফের টার্ফেই চলবে অনুশীলন।
দ্রুত অনুশীলন শুরু করার প্রয়োজনীয়তা সম্পর্কে বাটলার বলেছেন, ‘মেয়েদের ফিটনেসের অবস্থা খুব একটা ভালো নয়। তাই বসে না থেকে দ্রুত অনুশীলন শুরু করে দেওয়াটা খুব দরকার ছিল।’
আগামী ২৫ ও ২৮ অক্টোবর থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমাদের। এরপর নভেম্বরে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট হবে। ইতোমধ্যে সেই টুর্নামেন্টে খেলার বিষয়টি বাফুফেকে নিশ্চিত করেছে আজারবাইজান। তবে তৃতীয় দল এখনো খুঁজে পাওয়া যায়নি।
আগামী বছরের ১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরে (সিডনি, পার্থ ও গোলকোস্ট) অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর কোরিয়া, চীন ও উজবেকিস্তান।
একই বছরের এপ্রিলে থাইল্যান্ডে হবে নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। তবে সেই প্রতিযোগিতার ড্র এখনো হয়নি। শুধু ১২টি দলকে চারটি পটে ভাগ করা হয়েছে। বাংলাদেশ পড়েছে ৪ নম্বর পটে। এই পটে থাকা অন্য দুটি দল হলো ভারত ও জর্ডান।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











