ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৭:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মেয়েদের বিয়ের বয়স না কমাতে এইচআরডব্লিউ'র আহ্বান

আপডেট: ০৪:১৫ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার

photo-1431508601উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স না কমাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইস ওয়াচ(এইচআরডব্লিউ)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে 'বাল্যবিবাহ: বাংলাদেশ' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার জ্যেষ্ঠ গবেষক হেদার বার সরকারের প্রতি এ আহ্বান জানান।
প্রতিবেদনে বলা হয়, এইচআরডব্লিউ মনে করে সরকারের এই ধরনের কোনও পদক্ষেপ হবে ভুল সিদ্ধান্ত। বাল্যবিবাহ প্রতিরোধে যতটা ব্যবস্থা নেয়া দরকার বাংলাদেশের সরকার ততটা উদ্যোগ নিচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
এর আগে সরকার প্রস্তাবিত 'বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪' এ মেয়েদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার ঘোষণা দেয়। সরকারের এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে সমালোচিত হওয়ার পর ন্যূনতম বয়স ১৮ বছরই রাখার কথা বলা হয়। তবে 'মা-বাবা চাইলে ১৬ বছরেও বিয়ে দেয়া যাবে', এমন বিধান রাখার কথা জানা যায়।
বর্তমান আইন অনুসারে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ এবং মেয়েদের ১৮ বছর।
০৯.০৬.২০১৫