মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবি
আপডেট: ০১:১৬ পিএম, ১০ জুন ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৪ এ মেয়েদের বিয়ের বয়স ১৮ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে যৌনহয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নামে একটি সংগঠন।
বুধবার (১০জুন) দুপুর ২টায় সিলেট মহানগরীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সিলেট শাখার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ব্লাস্টের আইনজীবী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বেলা’র সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, মানবাধিকার কমিশন সিলেটের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ বা অপরিণত বয়সে বিয়ে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যার্জনে বড় বাধা। উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮টির মধ্যে ৬টি অর্জনের ক্ষেত্রেই বাল্যবিবাহ অন্যতম বাধা। বাল্যবিবাহের কারণে ছেলে-মেয়ে উভয়েরই মানবাধিকার লঙ্ঘিত হয়। বাল্যবিবাহের প্রথম শিকার হয় শিশু, দ্বিতীয় শিকার নারী এবং তৃতীয় শিকার সমাজ।
এ সময় বক্তারা আরও বলেন, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শিশু অধিকার সনদ (সি আর সি) ও বাংলাদেশের প্রচলিত শিশু আইনে বয়স ১৮ বছরের কম হলে তাকে শিশু বলা হয়েছে। এক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইনে বিয়ের বয়স কমিয়ে ১৬ করা হলে প্রচলিত আইনের সঙ্গে তা সাংঘর্ষিক হবে। বরং বর্তমান প্রেক্ষাপটে নারীর বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়ানো উচিত। শুধু বিয়ের বয়স বাড়ানো হলেই বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিয়ের বয়স ১৬ করে আইন করা হলে তা আইন করে শিশু ধর্ষণের সামিল হবে বলেও মন্তব্য করেন তারা।
১০.০৬.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










