মেয়ের ওষুধ কিনতে গিয়ে হারিয়ে গেছে মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
মেয়ের ওষুধ কিনতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গেছে মা। রাতে মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলো। বাবা ছিলেন অফিসে। তাই সন্তানদের বাসায় রেখে মা হালিমা বেগম শিলা গিয়েছিলেন নিচে ওষুধ কিনতে। সেই যে গেলেন তিনি, আর ফেরেননি।
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই শিলা নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিলার পাঁচ বছরের কন্যা শিশু সানিন আজ শুক্রবার মায়ের খোঁজে মামার কোলে চড়ে এসেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
সে হয়তো জানেই না, কেন তাকে এত মানুষের মাঝে নিয়ে আসা হয়েছে। শিশু সানিনের ওষুধ কিনতে গিয়েই বুধবার রাতে নিখোঁজ হয়েছেন মা শিলা।
ঢামেক হাসপাতালের মর্গের সামনে মামা ও অন্যদের কাঁদতে দেখে নিজেও মা মা করে কাঁদছিল সানিন। কিন্তু শিশুটি জানে না তার নিখোঁজ হওয়া মাকে খুঁজে পেতে ডিএনএ নমুনা দিতে এখানে আনা হয়েছে তাকে।
নিখোঁজ শিলার আত্মীয় বেলাল হোসেন নামের এক ব্যাক্তি জানান, চকবাজারের একটি বাসায় স্বামী- সন্তান নিয়ে বসবাস করেন শিলা। শিলার স্বামীর নাম মো. সুমন। তিনি চকবাজারে ব্যাগের ব্যবসা করেন। ঘটনার সময় সানিনের বাবা কর্মস্থলে ছিলেন। সানিন একটু অসুস্থ হওয়ায় শিলা তাকে বাসায় রেখে নিচে গিয়েছিলেন ওষুধ কিনতে। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।
পরিবারের সদস্যরা জানান, শিলা হয়তো আগুনে পুড়ে মারা গেছেন। তাই লাশ শনাক্ত করতে ডিএনএ’র নমুনা দিতে হাসপাতালে সানিনকে আনা হয়েছে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা শিলার লাশ খুঁজে পেতে মেয়ে সানিনের ডিএনএ নমুনা নিয়েছেন।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






