ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৩:১৫:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

মেয়ে অব্রির সাথে সাকিব

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:১৭ এএম, ২৪ জানুয়ারি ২০১৮ বুধবার

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শনিবার তার একটি ছবি বার বার ভেসে উঠছে। একমাত্র মেয়ে আলাইনা হাসান অব্রির কোলে মাথা রেখে শুয়ে আছেন বাবা সাকিব।

 


আজই ফেসবুকে এ ছবি আপলোড করেছেন সাকিব। ছবিতে সাকিবকে দেখে মনে হচ্ছে যেন, মেয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন তিনি।

 

২০১০ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে সাকিবের প্রথম পরিচয়। এরপর প্রেম। পরে ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিবির। তাদের ঘরে রয়েছে দুই বছর বয়সী এই কন্যা সন্তান অব্রি।


বর্তমান সময়ে ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে ৬৭ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নেন তিনি। বাংলাদেশ জয় পায় ১৬৩ রানে। রানের দিক থেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয় এটি।