মেয়ের পক্ষে সাফাই, তোপের মুখে ট্রাম্প
অনলাইন ডেস্কপ্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে সাফাই করতে গিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন । অনেকে প্রেসিডেন্টের এ ধরনের কর্মকাণ্ডকে ‘অনৈতিক’ বলেও অভিহিত করেছেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ। তাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করে প্রেসিডেন্ট প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন।
পরে মার্কিন প্রেসিডেন্টের জন্যে নির্ধারিত টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন ট্রাম্প। টুইট বার্তায় নর্ডস্ট্রমকে দোষারোপ করে তিনি বলেন, ইভাঙ্কার সাথে অন্যায় আচরণ করা হয়েছে। একজন ডেমোক্র্যাট সিনেটর এমন কাজকে খুবই `অনুপযুক্ত` বলে অভিহিত করেন। এর আগে হোয়াইট হাউসের নীতিসংক্রান্ত বিষয় দেখতেন এমন একজন ব্যক্তি একে `ভয়াবহ` বলে বর্ণনা করেছেন।
নর্ম এইজেন নামের সেই ব্যক্তি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে স্থানীয় আদালতের শরণাপন্ন হবারও পরামর্শ দেন। পেনসেলভেনিয়ার সিনেটর বব কেসির মুখপাত্র এর সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাজের সাফাই দেওয়া হয়েছে।
মুখপাত্র শন স্পাইসার সমালোচনাকারীদের নীতি নিয়েই উল্টো প্রশ্ন তুলে বলেছেন, সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বনকে যারা ভিন্ন চোখে দেখছেন বরং তারাই বিপথে রয়েছেন। অন্যদিকে সমালোচনাকারীরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের কার্যকলাপ অনেকটা বেশি ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট।
সূত্র : বিবিসি
- `স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার`
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ডায়াবেটিস নিয়ন্ত্রণসহ আরও যেসব উপকার করে আমলকি
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











