ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:২০:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

মেয়ের বিয়ে ইস্যুতে মুখ খুললেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৮ মার্চ ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পাকিস্তান দলের পেসার শাহীন শাহ আফ্রিদি। দুই পক্ষের মধ্যে শাহীনের বাবা আয়াজ খান ও পাকিস্তানি সাংবাদিক ইহতিশাম উল হক বিষয়টি সামনে নিয়ে আসেন। এবার এর সত্যতা নিশ্চিত করলেন মেয়ের বাবা আফ্রিদি নিজেই।

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন বিষয়টি স্পট করে বলেন, ‘আমার মেয়ের জন্য শাহীনের পরিবার আমার পরিবারের কাছে প্রস্তাব দিয়েছে। দুই পরিবারই বিষয়টি নিয়ে আলোচনায় বসেছিল। দাম্পত্য সম্পর্ক স্বর্গে তৈরি হয়, আল্লাহ চাইলে এই সম্পর্কও তৈরি হয়ে যাবে। শাহীনের জন্য আমার দোয়া থাকলো সে যেন মাঠে ও মাঠের বাইরে সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে।’

বুমবুম খ্যাত এই তারকা আরও বলেন, দুই পরিবার একটি সিদ্ধান্তে পৌঁছেছে এবং শাহীনের সঙ্গে আমার মেয়ের বাগদান হতে যাচ্ছে। বাগদানের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে শাহীন আফ্রিদির বাবা আয়াজ খান জানিয়েছেন, শহীদ আফ্রিদিকে বিয়ের প্রস্তাব পাঠালে তিনি সানন্দে তাদের প্রস্তাব মেনে নেন। তার বড় মেয়ে আকসা শাহীনের বউ হয়ে আসছে শিগগিরই।

এরপর থেকেই শাহীন ও আকসারে বিয়ের খবরে দিনভর মেতে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

২০১৮ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিকে অভিষেক ঘটে শাহীন শাহ আফ্রিদি। এখন পর্যন্ত ১৫ টেস্ট, ২২ ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। টেস্টে তার উইকেট সংখ্যা ৪৮টি। ওয়ানডেতে ৪৫ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন সুদর্শন এ পেসার।

-জেডসি