ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৯:৪৩:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

মেয়ের সাফল্যে গর্বিত কিং খান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

বলিউড ‘বাদশা’র মেয়ে হিসেবেই সবজায়গায় পরিচিত হয়ে আসছিলেন সুহানা খান। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বলিউডের অন্দরেও চর্চায় রয়েছে সুহানার নাম। যদিও এখনো পর্যন্ত বলিউডে মুক্তি পায়নি তার প্রথম সিনেমা। তবে এর মধ্যেই নিজের ঝুলিতে জমা করলেন জীবনের সাফল্যের স্বাদ। আর তার সাফল্যে একজন গর্বিত বাবার উপাধি নিয়ে নিলেন শাহরুখ খান নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সুহানা। পিভি সিন্ধু, অনন্যা বিড়লা ও এক্ষা সুব্বার পাশাপাশি ওই সংস্থার অ্যাম্বাসেডর হিসেবে জায়গা করে নিলেন সুহানা খান। মেয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্যে গর্বিত বাবা। তবে, মেয়ের প্রশংসা করার পাশাপাশি, নিজের পিঠও চাপড়ে নিলেন শাহরুখ।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার অ্যাম্বাসেডর হওয়ার পরে বুধবার প্রথম সংবাদমাধ্যমের সামনে এসেছেন সুহানা খান। সেখানেই প্রথম বার মাইক হাতে বক্তব্য রাখেন সুহানা। লাল পোশাকে মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিলো তাকে।

সুহানার এই আত্মবিশ্বাস চোখ এড়ায়নি তার বাবার। ওই অনুষ্ঠান থেকে মেয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করেন শাহরুখ।