ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৫:২০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মেয়ে মালতির সঙ্গে প্রথম দীপাবলি প্রিয়ঙ্কা ও নিকের

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

বাড়িতে মেয়ের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন জোনাস দম্পতির। ছবি: ইনস্টাগ্রাম

বাড়িতে মেয়ের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন জোনাস দম্পতির। ছবি: ইনস্টাগ্রাম

লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মেয়ে মালতির সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস। সেই ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামেও।

২০২১ সালের দীপাবলি কেটেছিল অন্য রকম। বাড়িতে হলিউড তারকাদের সমাবেশ। লস অ্যাঞ্জেলেসের বাড়িতে দীপাবলির পার্টিতে অতিথিদের জন্য নজরকাড়া আয়োজন করেছিলেন জোনাস দম্পতি। কিন্তু এ বছর দীপাবলি অন্য রকম। বাড়িতে নতুন অতিথির আগমন হয়েছে যে! তাই দীপাবলির অনুষ্ঠান অন্য রকম ভাবে পালন করলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস।

মেয়ে মালতির সঙ্গে লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘরোয়া ভাবেই দীপাবলি উদ্‌যাপন করলেন নিক-প্রিয়ঙ্কা। ২৬ অক্টোবর অর্থাৎ বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার ছবিও পোস্ট করলেন নিক। একটি ছবিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে রয়েছেন নিক, পাশে রয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে বসে রয়েছে মালতি। বাবা পাশে বসে তার হাত ধরে রয়েছে। ছবিতে মালতির মুখে আলাদা করে বসানো রয়েছে লালরঙা হৃদয়চিহ্ন।