মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে তরুণীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ এএম, ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
চাঁদপুর সদর উপজেলায় মোটরসাইকেলের চেইনে বোরকা পেঁচিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।শনিবার (১৭ ডিসেম্বর) চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফরিদঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটওয়ারির মেয়ে আরিফা আহনাফ জান্নাত (১৯)। তিনি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
ফরিদঞ্জ পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, জান্নাত তার বন্ধু খলিলুর রহমানের সঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর হয়ে রওয়ানা হয়। তখন ঘটনাস্থলে আসলে অসতর্কতার কারণে মোটরসাইকেলের চেইনের সঙ্গে তার বোরকার নীচের অংশ পেঁচিয়ে সড়কে চিটকে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে খলিল নিজেই তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা পুলিশকে জানান, গত একমাস পূর্বে তাদের দুজনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিবারের কাউকে না জানিয়ে সে বাড়ি থেকে বের হয়ে ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ জানান, মোটরসাইকেলের চেইনের সঙ্গে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। খলিলুর রহমানকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত জান্নাত ও তার বন্ধু খলিলুর রহমানের অভিভাবকরা থানায় এসেছেন। তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত










