ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মোদীর সঙ্গে সুন্দর আলোচনা হয়েছে: খালেদা

আপডেট: ১২:১০ পিএম, ৭ জুন ২০১৫ রবিবার

7de944c247410ee3c8cfe135a9d6f962-9স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর  সুন্দর আলোচনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদার গাড়িবহর রোববার বেলা পৌনে ৪টার দিকে সোনারগাঁও হোটেলে ঢোকে। তার ঠিক আগেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে হোটেল থেকে বেরিয়ে আসেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। রওশনের পর জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বিমানমন্ত্রী রাশেদ খান মেনন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে বৈঠকের পর মোদীর সঙ্গে দেখা করতে যান বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির তিন সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান ও মঈন খান এবং উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক দুই কূটনীতিক রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ। বিকাল ৪টার দিকে সোনারগাঁও হোটেলের সুরমা স্যুইটে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু করেন খালেদা জিয়া। প্রায় পৌনে এক ঘণ্টা পর বেরিয়ে আসেন তিনি। মঈন খান সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদী ১৫ মিনিট একান্ত আলোচনা করেছেন। দুই বছর আগে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরে তার সঙ্গে খালেদা জিয়া দেখা করা নিয়ে সমালোচনার মধ্যে এবার মোদীর এই সফরকে শুরু থেকে স্বাগত জানিয়ে আসছিল বিএনপি। বিজেপি নেতা মোদীর উচ্চ প্রশংসাও এসেছে বিএনপির কাছ থেকে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনোই ভারতবিরোধী ছিল না। হরতালের কারণ দেখিয়ে প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক বাতিল করলেও তার আগে ২০১১ সালে সোনারগাঁও হোটেলেই ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেন খালেদা জিয়া। গত বছর নরেন্দ্র মোদীর সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও খালেদার বৈঠক হয়েছিল। ০৭.০৬.২০১৫