মোদীর সফরে থাকছেন না মমতা!
আপডেট: ০৮:৩৪ এএম, ২৭ মে ২০১৫ বুধবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
ভারতের দ্য হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বুধবার (২৭ মে)।
মোদী আগামী দুদিনের সফরে (৬ ও ৭ জুন) বাংলাদেশে আসছেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে থাকবেন বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মমতা বানার্জি তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশ সফরে সঙ্গী হবেন না। তবে প্রতিশ্রুতি মতো তিনি ‘তার কাজ’ করবেন। যেহেতু, তিনি স্থলসীমানা বিল পাস করতে সহায়তা করেছেন, সেহেতু, তার আর বাংলাদেশে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।
তবে তিনি তার এই বক্তব্য ‘আনুষ্ঠানিকভাবে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাননি বলে দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গের এক কর্মকর্তা জানিয়েছেন, যেহেতু, আনুষ্ঠানিকভাবে না বলা হয়নি, সেহেতু, না বলার কোনো সুযোগ নেই।
উল্লেখ্য, তিস্তার পানি বণ্টন চুক্তিতে মমতার বড় ধরনের ভূমিকা রয়েছে।
২০১১ সালের তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সে সময় সব প্রস্তুতি সম্পন্নের পরও তিস্তা চুক্তি সই হতে পারেনি মমতার অস্বীকৃতির কারণে।
এদিকে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গের নির্বাচনে উত্তরবঙ্গে পানির প্রাপ্ততা একটা বড় ইস্যু হিসেবে দাঁড়াবে। এ এলাকায় তৃণমূল কংগ্রসের শক্ত ভিত্তি নেই।
মমতার সফর সঙ্গী না হওয়ার বিষয়ে বাংলাদেশিদের মনে এক ধরনের সংশয়ের তৈরি করতে পারে বলে অনেকে মনে করছেন।
২৭.০৫.২০১৫ - চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা