মোবাইলের করোনা সংক্রমণ ঠেকাবেন যেভাবে
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যত বাড়ছে, ততই কঠোরভাবে দেখা হচ্ছে সতর্কতার দিকটি। করোনা ঠেকাতে ইতিমধ্যেই জনবহুল এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’।
সম্প্রতি ‘হু’-এর সঙ্গে যুক্ত চিকিৎসকরা নিজের মোবাইলটির দিকও খেয়াল রাখতে বলছেন! মোবাইল থেকে করোনা ছড়ায় না ঠিকই, তবে করোনা-ঠেকাতে মোবাইল পরিষ্কারের একটা ভূমিকা রয়েছে বলেই দাবি ‘হু’-এর সঙ্গে যুক্ত চিকিৎসকদের।
ভাইরাস ঠেকাতে মোবাইলে নজর! বিষয়টা কেমন?
বিশেষজ্ঞদের মতে, প্রায় সারাক্ষণই হাতে ধরা থাকে মোবাইল। অথচ, মোবাইলের গায়ে ও কভারে অনেক নোংরা থাকে। বার বার হাত দেওয়ার ফলে সেই সব আণুবীক্ষণিক জীবাণু হাতের তালুতে লেগে যায়। ঘন ঘন হাত ধোওয়ার কথা বললেও মোবাইল ছোঁয়ার পর পরই হাত পরিষ্কার করা বাস্তবিক পক্ষে সম্ভব নয়। তাই মোবাইল হাতে লাগলে তা থেকে ত্বকে কিছুটা জীবাণু যায়ই।
তবে সবচেয়ে বড় বিষয়টি হল করোনা যেহেতু হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, আর আমাদের হাতে সারাক্ষণই মোবাইল থাকে। তাই রাস্তাঘাটে বেরলে নিকটবর্তী কারও হাঁচি-কাশির ড্রপলেট মোবাইলের গায়েও পড়ে। তাই এই করোনা-ত্রাসের সময়ে অবশ্যই এই ছোটখাটো বিষয়গুলিতেও যত্নবান হতে হবে।
মোবাইলে নজরের ধরন কেমন হবে?
‘হু’-এর এমন সতর্কতার বিষয়ে কোনও দ্বিমত নেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সুবর্ণ গোস্বামীর। তাঁর মতে, ‘যে সব রকম জড়বস্তুর গায়ে ড্রপলেট লেগে থাকতে পারে ও তা থেকে হাতে হাতে করোনা ছড়াতে পারে, তাদের বলে ফুমাইট। পোরাস ও নন পোরাস এই দুই রকমের ফুমাইট হয়। পোরাস অর্থে, ছিদ্রযুক্ত জড়বস্তু, যেমন, তোয়ালে, গামছা ইত্যাদি। নন পোরাস হল চেয়ার-টেবিলের মতো নিরেট জড়বস্তু। মোবাইল সেই নন পোরাস ফুমাইটের অন্যতম। তাই এগুলোকে বিশেষ কয়েকটা উপায়ে পরিষ্কার রাখুন। যেমন:
• প্রয়োজন না পড়লে ব্যাগ থেকে মোবাইল বার করার দরকার নেই। কথা বলতে ও টেক্সট করতে মোবাইল ব্যবহার করে আবার ঢুকিয়ে রাখুন ব্যাগে।
• মোবাইল রোজই পরিষ্কার করুন। অ্যালকোহল মেশানো হ্যান্ডওয়াশ বা বাজারচলতি ব্যাকটিরিয়ারোধী লোশন মেশানো জলে নরম কোনও কাপড় ভিজিয়ে তা দিয়ে মোবাইলের চারপাশে এমন ভাবে মুছে নিন যাতে এতে পানি না ঢোকে অথচ পরিষ্কারও করা যায়।
• মোবাইলের কোণাগুলো সাফ করতে সরু সরু কটন বাডস ব্যবহার করুন।
• মোবাইলের কেস বা কভারকে আলাদা করে সাবান পানিতে ধুয়ে নিন।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি