ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৯:৩৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

মোবাইল বার্তায় বিবাহ বিচ্ছেদের খবর পাবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৭ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সৌদি আরবে স্ত্রীর সঙ্গে স্বামীর বিচ্ছেদের জন্য নতুন আইন করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন। খবর স্পুটনিক নিউজ, আল-জাজিরার।

সৌদি আরবে অনেক সময় স্ত্রীদের না জানিয়েই বিবাহ বিচ্ছেদ করে থাকেন স্বামীরা। স্বামীর এমন সিদ্ধান্তে অসম্মতি জানানো তো দূরের কথা অনেক সময় বিচ্ছেদ পরবর্তী ভরণপোষণের আবেদন করার সুযোগ পান না স্ত্রী। এবার তাই নতুন আইনে আদালতে বিচ্ছেদের আবেদন করার আগে অন্তত মোবাইলে বার্তা পাঠিয়ে স্ত্রীকে জানাতে হবে বিচ্ছেদের কথা।

রবিবার থেকে দেশটিতে চালু হচ্ছে নতুন এই আইন। অনেকের মতে, সৌদির বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ‘ভিশন ২০৩০’ এর আওতায় সংস্কার হতে যাচ্ছে অনেক কিছুই।

জেদ্দার বাসিন্দা ও নারী আইনজীবী নাসরিন অাল-গামদি জানান, সম্প্রতি এই ধরনের বেশ কিছু বিচ্ছেদের আবেদন জমা পড়েছে আদালতে। নতুন নিয়ম চালু হলে মেয়েরা বিচ্ছেদ পরবর্তী সুযোগ-সুবিধার জন্য আবেদন জানাতে পারবেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সফল করতেই নারীদের জন্য অনেক আইন শিথিল করা হচ্ছে। এর আগে জনসমক্ষে নারীদের গাড়ি চালানোর অধিকার ও স্টেডিয়ামে পুরুষদের পাশে বসে ফুটবল ম্যাচ দেখার অনুমতিসহ বেশ কিছু আইনের সংস্কার করা হয়েছে।