মোরলগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ
আপডেট: ০৭:৪০ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে মধ্যম তেলিগাতী গ্রামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে মামুন শেখ (২২) নামের এক বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে বখাটের ছোট ভাই মিঠু শেখকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ধর্ষণের পর ওই ছাত্রীর পিতা মো. এনসান শেখ শুক্রবার সকালে থানায় মামলা দায়ের করেছেন।
এদিকে, পুলিশ ওই ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকাল সাড়ে ১০টায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতে ছাত্রীর জবানবন্দী গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো ওই ছাত্রী। এ সময় একই গ্রামের সরোয়ার শেখের ছেলে মামুন শেখ (২২) ছাত্রীকে জোরকরে বাড়ির মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরে রান্না ঘরে আটকে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
একইসঙ্গে পুলিশ ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে মামুনের ছোট ভাই মিঠু শেখকে (১৮) গ্রেফতার করেছে। ওই ছাত্রীর অভিযোগ ধর্ষণ করার সময় মিঠু উচ্চস্বরে মিউজিক বাজিয়ে তার ভাইকে সহযোগিতা করে।
২৯.০৫.২০১৫ - মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা











